৪০তম বিসিএস পরীক্ষা বর্জনের ঘোষণা দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের

১৫ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM

© টিডিসি ফটো

আগামী ৩ মে অনুষ্ঠেয় ৪০তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীরা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) স্বেচ্ছারিতার অভিযোগ তুলে তারা এ ঘোষণা দিয়েছেন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা নোংরা রাজনীতির শিকার বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কিছু প্রমাণ তুলে ধরে লিখিত বক্তব্যে চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পক্ষে মো: আলী হোসেন বলেন, কর্ম কমিশন কখনো প্রতিবন্ধীবান্ধব ছিল না। পিএসসি প্রদত্ত শ্রুতি লেখকের ইতোপূর্বে এমন পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা তা নিশ্চিত নয়।

লিখিত বক্তব্যে বলা হয়, এমন কাউকে বিসিএসের মত সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসালে তার ফল কখনো ইতিবাচক হতে পারে না। এসময় পাবলিক পরীক্ষায় শ্রতিলেখক যেন তারা নিয়ে যেতে পারেন সে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এতে আরো বলা হয়, তাকে পিএসসি প্রদত্ত প্রশ্নপত্র ভালোভাবে পাঠও করতে হবে। এছাড়া পিএসসির পরীক্ষায় অতিরিক্ত সময় দেওয়া হয় না। ফলে শ্রুতিলেখক সীমিত সময়ের মধ্যে প্রশ্নপত্র পাঠ এবং ওএমরআর পূরণ করতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

এছাড়া পরবর্তীতে লিখিত পরীক্ষার সময় সঙ্কট আরও প্রকট হবে বলে বক্তব্যে উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, অতীতে পিএসসি যে শ্রুতি লেখক দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। পিএসসির হঠকারী ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আবুল হোসেন, আশরাফুল ইসলাম, এরশাদ শাহীন ভুইয়াসহ আরো অনেক দৃষ্টি প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাস…
  • ০৩ এপ্রিল ২০২৬
শিশুদের অনলাইনে ক্লাস নেয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে: ডা. শফ…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় দোকান-শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে…
  • ০৩ এপ্রিল ২০২৬