৪০তম প্রিলি: শেষ মুহূর্তের পরামর্শ দিলেন পররাষ্ট্রে ১ম রহমত

০৪ এপ্রিল ২০১৯, ০৬:৫৪ PM

© টিডিসি ফটো

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মাত্র একমাস বাকি। লক্ষ্যে পৌঁছাতে চাইলে অবশ্যই ভালো প্রস্তুতি থাকতে হবে। কিন্তু এই শেষ সময়ে সব বিষয় পড়ে শেষ করা কতটুকু সম্ভব তা প্রার্থীই ভালো জানেন। তবুও প্রস্তুতি চাই।

৩৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে ১ম হওয়া রহমত আলী শাকিল ৪০তম বিসিএস প্রিলিমিনারি প্রার্থীদের উদ্যেশে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিছু দিক নির্দেশনা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। প্রার্থীদের জন্য তা নিচে তুলে ধরা হলো-

রহমত লিখেছেন, ‘শেষ সময়ের প্রস্তুতিতে অবশ্যই ভালো মডেল টেস্ট বই থেকে বিষয়ভিত্তিক প্র‍্যাকটিস করতে হবে, পাশাপাশি এই টপিকগুলো যাতে মিস না হয়-

১. বিগত বিসিএস প্রিলির প্রশ্ন।

২. কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ সংখ্যা (বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, কম্পিউটার)।

৩. কারেন্ট অ্যাফেয়ার্স: সালতামামি + জানুয়ারি-মার্চ '১৯।

৪. বাংলা ব্যাকরণ: ধ্বনি ও বর্ণ, বানান শুদ্ধিকরণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ-অপপ্রয়োগ, পরিভাষা (বিগত প্রশ্ন- বিসিএস, পিএসসি), সমার্থক শব্দ, শব্দ (উদাহরণ), প্রকৃতি-প্রত্যয়, সন্ধি, সমাস।

৫. বাংলা সাহিত্য: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন, চর্যাপদ, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলি, মুসলিম সাহিত্য, পুঁথি সাহিত্য, লোক সাহিত্য ও অন্যান্য, রবীন্দ্রনাথ, নজরুল, পত্রিকা ও সম্পাদক, ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, মাইকেল, বঙ্কিম, ফোর্ট উইলিয়াম কলেজ, জসীম, বাংলা ভাষা-সাহিত্য ইতিহাসের বই, ছদ্মনাম, গদ্য ও নাটকের ইতিহাস, শরৎ, আলাউদ্দিন আল আজাদ, তারাশঙ্কর, মানিক, আখতারুজ্জামান ইলিয়াস, ভ্রমণকাহিনী, সৈয়দ শামসুল হক।

৬. English Grammar (based on your strength): Number, Participle, Gerund, Infinitive, Preposition, Verb (Tense, Right forms), Noun, Adverb, Classification of Phrases, Idioms, Clauses, Transformation (Simple Complex Compound, Voice, Narration), One word substitution, Synonym-Antonym (Previous questions).

৭. English Literature: Literary Terms, Periods of Literature, Previous que, W. Shakespeare, G.B.Shaw, J. Swift, J.Milton, Indian Writers, Romantic Poets, C. Dickens, J.Austen, W.B.Yeats, J.Joyce, E. Spenser, M.Arnold.

৮. বাংলাদেশ বিষয়াবলি: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন, সংক্ষেপে প্রাচীন-ব্রিটিশ ইতিহাস, প্রাচীন জনপদ, পাকিস্তান শাসনামল ও মুক্তিযুদ্ধের বিস্তারিত, কৃষিজ জাত, কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, কোন জেলায় কোনটা বেশি উৎপাদন, জনসংখ্যা ও আদমশুমারি, আদিবাসী, বাজেট ও অর্থনৈতিক সমীক্ষা, নতুন অর্থনৈতিক উদ্যোগ ও প্রকল্প, শিল্প, পণ্য আমদানি-রপ্তানি, ব্যাংক ও বীমা, সংবিধানের প্রধান প্রধান ধারা ও সংশোধনী, সংসদ ও নির্বাচন, আইন প্রণয়ন প্রক্রিয়া ও নীতি নির্ধারক কমিটি, জাতীয় ও স্থানীয় প্রশাসন, জাতীয় অর্জন ও খেলাধুলা।

৯. আন্তর্জাতিক: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন, সদর দপ্তর, জাতিসংঘ ও প্রধান কিছু অর্থনৈতিক সংস্থা, সাম্প্রতিক আঞ্চলিক সংগঠন, পরিবেশ, সাম্প্রতিক আন্তর্জাতিক দ্বন্দ্ব ও ভূ-রাজনীতি।

১০. ভূগোল: বিগত প্রশ্ন, বাংলাদেশের ভূগোল (নদী ও পূর্বনাম, দর্শনীয় স্থান, এফসিডিআই, ভূ-প্রকৃতি), জলবায়ু ও পরিবেশ (তাত্ত্বিক), দুর্যোগ ব্যবস্থাপনা।

১১. সাধারণ বিজ্ঞান: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন, সাম্প্রতিক ও আলোচিত রোগ।

১২. কম্পিউটার: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন।

সাক্ষাৎকার পড়ুন: প্রিলির জন্য দশ ঘন্টা করে ৪৫ দিন পড়েছি: বিসিএসের পররাষ্ট্রে ৭ম আসিফ

১৩. গণিত: বিগত প্রশ্ন, লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত, বীজগাণিতিক সূত্র, অসমতা, লগারিদম, সূচক, ধারা, পরিমিতি, জ্যামিতি, সেট ও ভেনচিত্র, সমাবেশ, সম্ভাবনা।

১৪. মানসিক দক্ষতা: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন।

১৫. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: বিগত প্রশ্ন, আমার শিট।

পরিশেষে একটাই কথা, মনে রাখবেন প্রিলিতে তারাই টিকে, যারা কমন/পারা জিনিস কম ভুল করে এবং আন্দাজে কম দাগায়। আর তারাই বাদ পরে, যারা প্র‍্যাকটিসের অভাবে পারা জিনিসও ভুল করে আসে। সবার জন্য শুভ কামনা।

আরো পড়ুন: কাঁধে হাত রেখে বাবা বলেছিলেন, এএসপি তোকে হতেই হবে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950