আবারো আন্দোলনে যাচ্ছে প্রাথমিকের শিক্ষকরা

০৩ এপ্রিল ২০১৯, ০৯:৫০ PM

© সংগৃহীত

জাতীয়করণ বঞ্চিত চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আবারো আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আগামী ১৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করবেন। বুধবার বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ খোকন।

সংগঠনের সভাপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য দুই দফায় ৩৬ হাজার ১৬০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে ইতিহাস সৃষ্টি করেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।

মামুনুর রশিদ বলেন, ঘোষণার মধ্যে ২৭ মে ২০১২ পূর্বে চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। তাদের আবেদনও ওই সময়ে ছিল।

সংগঠনের মহাসচিব মো. কামাল হোসেন জানান, বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে গত বছর ২১ জানুয়ারী থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ধর্মঘট পালন করা হয়। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদ্যালয়গুলো জাতীয়করণের আশ্বাসের পর কর্মসূচি স্থগিত করে শিক্ষকরা। এত দিনেও তা বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950