এনটিআরসিএ’র সরাসরি সেবা ১৩ দিন বন্ধ

০১ এপ্রিল ২০১৯, ০৬:৪৩ PM

১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল কার্যালয়ে না এসে সেবাপ্রার্থীদের অনলাইনে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনটিআরসিএ-এর সেবা প্রার্থী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন পঞ্চদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পাদনের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী জনস্বার্থে কম্পিউটার সেন্টার, ধানমন্ডি এবং বিজি প্রেসে কর্মরত থাকবেন।

সঙ্গত কারণে সেবা প্রত্যাশীদের আগামী ১ থেকে ৪ এপ্রিল ২০১৯ এবং ৭ থেকে ১৩ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত সময়ে এনটিআরসিএ কার্যালয়ে সেবা গ্রহণের জন্য না এসে অনলাইনে সেবা গ্রহণ, অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করা গেল।

বর্ণিত তারিখের পরে যথারীতি কর্ষক্রম অব্যাহত থাকবে।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬