প্রতি বছর আড়াইলাখ বিদেশী জনশক্তি লাগবে জার্মানির

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৩ PM

© প্রতীকী ছবি

জার্মানিতে প্রতিবছর ২ লাখ ৬০ হাজার বিদেশী জনশক্তি প্রয়োজন পড়বে। জার্মানির ব্যার্টেলসমান ফাউন্ডেশনের এক গবেষণা বলছে, আগামী ২০৬০ সাল পর্যন্ত জার্মানিতে প্রতিবছর গড়ে কমপক্ষে ২ লাখ ৬০ হাজার বিদেশী জনশক্তি প্রয়োজন পড়বে৷ এর মধ্যে ইউরোপের বাইরে থেকে আনতে হবে অন্তত ১ লাখ ৪৬ হাজার। 

ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন দেশে জীবনমানের উন্নয়ন হতে পারে ধরে নিয়ে গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে কাজ পেতে ইউরোপীয়দের জার্মানিতে আসার যে ধারা শুরু হয়েছিল, সেটা ভবিষ্যতে না থাকার সম্ভাবনাই বেশি৷সেক্ষেত্রে জার্মানির বিদেশী জনশক্তি চাহিদা মেটাতে ইউরোপের বাইরে থেকে আমদানি করতে হবে৷

ব্যার্টেলসমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইয়র্গ ড্র্যাগার জানান, ২০১৭ সালে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাত্র ৩৮ হাজার বিদেশী জনশক্তি জার্মানিতে এসেছেন৷ গবেষকরা বলছেন, জার্মানিতে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ২০৬০ সাল পর্যন্ত প্রায় এক কোটি ৬০ লক্ষ জনশক্তির অভাব দেখা দেবে৷ এই অভাব পূরণ করতে অভিবাসীদের সহায়তা না নিলে বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির দেশ জার্মানির অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে গবেষকরা মনে করছেন৷

গবেষণার ফলাফল বলছে, মাঝারি ও উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের আকৃষ্ট করতে জার্মানিকে শিগগিরই অভিবাসন আইন প্রণয়ন করতে হবে৷ সেই সঙ্গে ইন্টিগ্রেশন কর্মসূচিরও প্রসার ঘটাতে হবে৷

সূত্র: ডয়েচে ভেলে

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬