চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরির সুযোগ

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৮ AM
 চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ © লোগো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন গ্রেডে তিনটি শূন্য পদে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে। সব যোগ্য বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) এবং স্টুয়ার্ড (চবক রেস্টহাউস)।

পদসংখ্যা: তিনটি পদে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং পাসসহ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক বছর কাজের অভিজ্ঞতার প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) পদের জন্য বেতন ১২৫০০-৩০২৩০ টাকা এবংস্টুয়ার্ড (চবক রেস্টহাউস) পদের জন্য বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি, ২০১৯ এবং শেষ সময় ১০ মার্চ, ২০১৯ রাত ১২টা পর্যন্ত।


বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

 

অন্যত্র চলে গেলেন স্ত্রী, বিষপানে স্বামীর মৃত্যু
  • ০৮ জুন ২০২৬
ময়মনসিংহে যুবক নিহত, ছুরিকাঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে ২য় …
  • ০৮ জুন ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ০৮ জুন ২০২৬
রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
  • ০৮ জুন ২০২৬
রাজধানীতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিক…
  • ০৮ জুন ২০২৬
অনার্স পরীক্ষা দিতে বাধা, শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত…
  • ০৮ জুন ২০২৬