৬ জনকে নিয়োগ দেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৯ AM

© লোগো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন গ্রেডে তিনটি শূন্য পদে মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। সব যোগ্য বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।

পদসংখ্যা: তিনটি পদে মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক বছর কাজের অভিজ্ঞতার প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বেতন ৯,৩০০-২২৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য বেতন ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://moca.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬