একাধিক পদে কৃষি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৮ AM

© লোগো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। বিভিন্ন গ্রেডে ছয়টি শূন্য পদে সর্বমোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সব যোগ্য বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম : সরেজমিনে তদন্তকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ক্যাশ সরকারসহ অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদ সংখ্যা : ছয়টি পদে সর্বমোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি/কৃষি অর্থনীতি/গণিত/অর্থনীতি/পরিসংখ্যান বা বাণিজ্যে স্নাতক/সমমান পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://moa.teletalk.com.bd) মাধ্যমে আবেদন পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন পুরো বিজ্ঞপ্তিতে

মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬