চাকরি স্থায়ীকরণ দাবি

চতুর্থ দিনেও অনশন ভাঙেনি এসিটি শিক্ষকরা

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৭ PM
চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রেসক্লাবের সামনে অনশন

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রেসক্লাবের সামনে অনশন

চাকরি স্থায়ীকরণ দাবিতে ৪র্থ দিনেও অনশন ভাঙেনি অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বকেয়া বেতনসহ চাকরি স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবি জানিয়ে অনশন করেছেন অতিরিক্ত শ্রেণিশিক্ষক (এসিটি) অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশন নেতারা বলেন, ২০১৭ সালের ডিসেম্বরে সমাপ্ত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহেন্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের (এসিটি) চাকরি স্থায়ী করার আশ্বাস দেয়া হলেও, তা বাস্তবায়ন না হওয়ায় পাঁচ হাজার শিক্ষকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।

তারা আরও বলেন, প্রকল্প শেষ হওয়ার পরও মৌখিক আশ্বাসে ক্লাস করে আসছি। চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়েকদফা মানববন্ধন করেছি। আশ্বাস অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোনেন্টের (পাঠাভ্যাস ও উপবৃত্তি) কার্যক্রম চালু হলেও এসিটিদের চাকরি স্থায়ী করার কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে চরমভাবে হতাশ হয়ে পড়েছেন অভিজ্ঞ এ শিক্ষকরা।

বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি ও প্রতীকি অনশনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)।

ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬