৩৩৯ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৬ AM
বাংলাদেশ নির্বাচন কমিশন

বাংলাদেশ নির্বাচন কমিশন

বাংলাদেশ নির্বাচন কমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিভিন্ন গ্রেডে ১০টি পদে সর্বমোট ৩৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম: ক্যাটালগার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়কসহ পরিচ্ছন্নতাকর্মী পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস/ সমমান ডিগ্রিধারীসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদে আবেদনের জন্য ১ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন স্কেল: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন (১২, ১৩, ১৪, ১৬ ও ২০তম গ্রেড) গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://ece.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আছে।

আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ৫ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০টা থেকে এবং আবেদন ও ফি প্রদানের শেষ সময় আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন...

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950