‘৩০শে’র শিকলে বাঁধা কর্মের হাত

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫০ PM

© সংগৃহীত

সরকারি চাকরিসহ সব চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। শনিবার বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম.এ আলী বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার লক্ষ্যে আজকের এ কর্মসূচি। এসময় কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

আয়োজকরা বলছে, ৩৫’র দাবির প্রতি প্রবল জনমত রয়েছে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন হচ্ছে না। এমতাবস্থায় রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে আমলাতান্ত্রিক জটিলতা দূর হয়ে অবশ্যই দাবি পূরণ হবে।

এর আগে সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, আমরা সাত বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছি। সম্পূর্ণ অসহিংস পন্থায় এই দাবিতে আমরা আন্দোলন করছি।

তিনি জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। তার বিশ্বাস, সরকার তাদের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী শিগগিরই এই দাবি মেনে নেবে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950