৩৫’র দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি কাল

০১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৯ PM

© ফাইল ফটো

সরকারি চাকরিসহ সব চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ব্যতিক্রমী এক কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আগামীকাল শনিবার বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

আয়োজকরা বলছে, ৩৫’র দাবির প্রতি প্রবল জনমত রয়েছে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন হচ্ছে না। এমতাবস্থায় রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণকরলে আমলাতান্ত্রিক জটিলতা দূর হয়ে অবশ্যই দাবি পূরণ হবে।

এর আগে সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, আমরা সাত বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছি। সম্পূর্ণ অসহিংস পন্থায় এই দাবিতে আমরা আন্দোলন করছি।

তিনি জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। তার বিশ্বাস, সরকার তাদের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী শিগগিরই এই দাবি মেনে নেবে

ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬