চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন

২৬ জানুয়ারি ২০১৯, ০১:৫৫ PM

© সংগৃহীত

সরকারি চাকরিসহ সব চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আজ শনিবার বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তরা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করেছিল। এটি এখনও বাস্তবায়িত হয় নি। আমরা আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ বিষয়ে আইন পাস করার দাবি জানাচ্ছি। 

সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, আমরা সাত বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছি। সম্পূর্ণ অসহিংস পন্থায় এই দাবিতে আমরা আন্দোলন করছি।

তিনি জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। তার বিশ্বাস, সরকার তাদের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী শিগগিরই এই দাবি মেনে নেবে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আমরা নতুন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের বলেছেন, তোমাদের দাবি যৌক্তিক এবং দ্রুত সময়ে তা বাস্তবায়ন করা হবে।

মানববন্ধনে কয়েকশ’ চাকরিপ্রার্থী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬