জজ কোর্টে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

২২ মার্চ ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৩ PM
চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

নাটোর জজ কোর্টের পাঁচটি পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। নাটোরের এন এএস সরকারি কলেজে এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নাটোর জজ কোর্টের সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেঞ্চ সহকারী/নাজির/ অফিস সহকারী কাম অপারেটর, জারিকারক এবং অফিস সহায়ক পদে সব মিলিয়ে ৩৪ পদে নিয়োগের লিখিত পরীক্ষা হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের অভিযোগ, বেশ কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষার হলে উত্তরপত্র লিখে নিয়ে প্রবেশ করেন। উত্তরপত্র দেখে তারা পরীক্ষার মূল খাতায় উত্তর লেখেন। তারা আগেই প্রশ্ন পেয়েছেন। প্রশ্নপত্র ফাঁস হয়েছে। উত্তরপত্র দেখে লেখার ঘটনায় একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

লিটন সরকার নামে একজন পরীক্ষার্থী বলেন, টাকা খরচ করে দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে তারা নাটোরে গিয়েছিলেন। তবে অনেক পরীক্ষার্থী উত্তরপত্র দেখে দেখে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা সুষ্ঠু হয়নি। পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে।

এ বিষয়ে নাটোর এন এএস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বারী মির্জা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দায়িত্ব ছিল কেউ যেন কোনো প্রকার ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে না পারেন বা অন্য কোনো প্রকার অসদুপায় অবলম্বন করতে না পারেন সেটি নিশ্চিত করা। বাকি ব্যবস্থাপনা করেছেন জজ কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা।’

ট্যাগ: চাকরি
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950