বিসিআইসির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, নির্বাচিতদের করণীয় কী

২০ মার্চ ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
বিসিআইসির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল ১৯ মার্চ

বিসিআইসির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল ১৯ মার্চ © সংগৃহীত

লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)। এ সংস্থার কারখানাগুলোতে ৯ম ও ১০ম গ্রেডে ১৯৩ কর্মকর্তা নিয়োগে ২০২৪ সালের ১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই নিয়োগের লিখিত পরীক্ষা চলতি বছরের ১৪ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল বুধবার (১৯ মার্চ) প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরও প্রকাশ করেছে বিসিআইসি।

কোন পদে কতজন নির্বাচিত হয়েছেন—

চিকিৎসা কর্মকর্তা: মোট ৫ (পাঁচ) জন;

হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ১৬ (ষোলো) জন;

সহকারী প্রোগ্রামার: কেউ পাস করেননি;

সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): মোট ৭৯ (উনআশি) জন;

সহকারী রসায়নবিদ: মোট ১৩ (তেরো) জন;

সহকারী প্রকৌশলী (কেমিক্যাল): মোট ১১ (এগারো) জন;

সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ১০৪ (এক শ চার) জন;

সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ৯১ (একানব্বই) জন;

সহকারী প্রকৌশলী (সিভিল): মোট ২০ (বিশ) জন;

সহকারী প্রশাসনিক কর্মকর্তা: মোট ৭২ (বাহাত্তর) জন;

সহকারী নিরাপত্তা কর্মকর্তা: মোট ১৮ (আঠারো) জন;

সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ৪৯ (উনপঞ্চাশ) জন;

সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: মোট ৫৮ (আটান্ন) জন;

উপসহকারী রসায়নবিদ: মোট ১৫৭ (এক শ সাতান্ন) জন;

উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): মোট ০২ (দুই) জন;

উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ৮৭ (সাতাশি) জন;

উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ৮৭ (সাতাশি) জন;

উপসহকারী প্রকৌশলী (সিভিল): মোট ২৫ (পঁচিশ) জন;

নির্বাচিত প্রার্থীদের করণীয়—

১. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির ৬ নম্বর শর্তের আলোকে ১৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে সংস্থার প্রধান কার্যালয়ের নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ, বিসিআইসি ভবন, ৩০-৩১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর সরাসরি/বাংলাদেশ ডাক বিভাগের রেজিস্ট্রিকৃত ডাকযোগে নিম্নোক্ত সনদগুলো ও প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ২ (দুই) সেট জমা দিতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না।

সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমের অনুরূপ তথ্য ফরম পূরণ করে এর সঙ্গে (ক) অনলাইনে পূরণ করা Applicant Copy-র প্রিন্ট কপি, (খ) প্রবেশপত্র, (গ) আবেদনে উল্লিখিত সব সনদ/দলিলাদি, (ঘ) সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, (ঙ) নিজ জেলার পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, (চ) চারিত্রিক সনদ ও (ছ) অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে। ছবিসহ সব ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

২. যেসব প্রার্থী বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রযোজ্য ক্ষেত্রে যে কোনো ডিগ্রি অর্জন করেছেন, তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় থেকে ইকুইভ্যালেন্সবিষয়ক যথাযথ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি অবশ্যই দাখিল করতে হবে।

৩. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)/ অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এছাড়া আগের চাকরিস্থলের আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৪. লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

৫. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময় বিসিআইসির এই ওয়েবসাইটে এ প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950