স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৩ ও ১৬তম গ্রেডে চাকরি, পদ ১০

১৯ মার্চ ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM
৮ ক্যাটাগরির পদে ১০ কর্মী নিয়োগে আবেদন চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে

৮ ক্যাটাগরির পদে ১০ কর্মী নিয়োগে আবেদন চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো), মহাখালী, ঢাকা। প্রতিষ্ঠানটি ১৩ ও ১৬তম গ্রেডে ৮ ক্যাটাগরির পদে ১০ কর্মী নিয়োগে সোমবার (১৭ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্যসেবা বিভাগ (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়);

১. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে;

২. পদের নাম: স্টোরকিপার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানে স্টোর রক্ষণাবেক্ষণে অন্যূন তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

৩. পদের নাম: জুনিয়র মেকানিক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে;

৪. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে;

৫. পদের নাম: ওয়েল্ডার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে। ওয়েল্ডিং কাজে অন্যূন তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: নন-ক্যাডারে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭০৭

৬. পদের নাম: ড্রাইভার কাম মেকানিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে। হালকা যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন মেরামত কাজে অন্যূন তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

৭. পদের নাম: জুনিয়র বডি রিপেয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিন মাসের ট্রেড কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মার্চ ২০২৫ তারিখে);

আরও পড়ুন: পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫১২

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৮ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্তণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট

ড্রোন হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
  • ০১ এপ্রিল ২০২৬
দুই তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্…
  • ০১ এপ্রিল ২০২৬
জবির গনিত বিভাগের সেমিনারে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী…
  • ০১ এপ্রিল ২০২৬
এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence