পুলিশ কনস্টেবল নিয়োগ, মাঠপর্যায়ের পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৭ মার্চ ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে মাঠপর্যায়ের পরীক্ষার সময়সূচি দেখে নিন

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে মাঠপর্যায়ের পরীক্ষার সময়সূচি দেখে নিন © প্রতীকী ছবি

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে আগামীকাল মঙ্গলবার শেষ হচ্ছে আবেদন। এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫ প্রাপ্ত হলেই পারবেন আবেদন করতে। 

আবেদন শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত তারিখে আলাদাভাবে নেওয়া হবে। আবেদনকারী প্রার্থীদের এসব তারিখ অনুসরণ করে নির্ধারিত সময়ে নিজ নিজ জেলার পুলিশ লাইনস মাঠে উপস্থিত থাকতে হবে।

আগামী ৬, ৭ ও ৮ এপ্রিলে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৮ এপ্রিল এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ৭ মে।

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা ১০, ১১ ও ১২ এপ্রিলে অনুষ্ঠিত হবে। এসব জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ৫ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ১৫ মে।

নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা ১৬, ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসব জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ১৩ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২২ মে।

নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা ১৯, ২০ ও ২১ এপ্রিলে অনুষ্ঠিত হবে। এসব জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ২০ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২৯ মে।  

পরীক্ষার সময়সূচিবিষয়ক বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

 

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কামডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬