স্থানীয় সরকার ইনস্টিটিউটে চাকরি, আবেদন অনলাইনে

১৭ মার্চ ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
২ পদে ৪ কর্মী নিয়োগ দেবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)

২ পদে ৪ কর্মী নিয়োগ দেবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৯ম গ্রেডে ২ পদে ৪ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি);

১. পদের নাম: গবেষণা কর্মকর্তা;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, লোকপ্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান, ফিজিক্যাল প্ল্যানিং, ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৫ এপ্রিল ২০২৫ তারিখে);

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

২. পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৫ এপ্রিল ২০২৫ তারিখে);

আরও পড়ুন: নন-ক্যাডারে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭০৭

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা এবং অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের প্রতিটি পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এনআইএলজির অফিসিয়াল ওয়েবসাইট

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950