বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

১৬ মার্চ ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
বিটাকের লিখিত পরীক্ষা আগামী ২২ মার্চে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে

বিটাকের লিখিত পরীক্ষা আগামী ২২ মার্চে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে © সংগৃহীত

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১২টি পদের লিখিত পরীক্ষা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার জন্য প্রার্থীদের মোবাইলে পরীক্ষার স্থান ও সময়সূচি খুদে বার্তার মাধ্যমে পাঠানো হয়েছে।

প্রার্থীরা নিজেদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অনিবার্য কারণে লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হলে এ সংক্রান্ত যে কোনো তথ্য বিটাকের এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

লিখিত পরীক্ষার সময়সূচিবিষয়ক বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬