অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চাকরি, পদ ১৩৪, আবেদন আগামীকালের মধ্যেই

১৫ মার্চ ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM
৮ পদে ১৩৪ কর্মী নিয়োগে আবেদন চলছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে। আবেদন করুন দ্রুতই

৮ পদে ১৩৪ কর্মী নিয়োগে আবেদন চলছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে। আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ১৩৪ কর্মী নিয়োগে ১৬ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৬ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অর্থ বিভাগ (অর্থ মন্ত্রণালয়);

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩০টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: নন-ক্যাডারে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭০৭

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২৫টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা থাকতে হবে;

৪. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (মনিটরিং সেল);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৫৮টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

৮. পদের নাম: অফিস সহায়ক (মনিটরিং সেল);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৮৭

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে)। তবে ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে ২৭ মার্চ ২০২৪ তারিখের ০৭.০০.০০০০.০৮৪.১১.০০১.২৪-২০১ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার দরকার নেই;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950