কারা অধিদপ্তরে চাকরি, পদ ৫০৫, আবেদন আগামীকালের মধ্যেই

১৫ মার্চ ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৮ AM
২ ক্যাটাগরির পদে ৫০৫ কর্মী নিয়োগে আবেদন চলছে কারা অধিদপ্তরে

২ ক্যাটাগরির পদে ৫০৫ কর্মী নিয়োগে আবেদন চলছে কারা অধিদপ্তরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে (ইউনিফর্ম) ১৭তম গ্রেডে ২ ক্যাটাগরির পদে ৫০৫ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৬ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।  

প্রতিষ্ঠানের নাম: কারা অধিদপ্তর;

১. পদের নাম: কারারক্ষী;

পদসংখ্যা: ৩৭৮টি;

বেতন স্কেল: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*উচ্চতা অন্যূন ১.৬৭ মিটার, বুকের মাপ অন্যূন ৮১.২৮ সেন্টিমিটার এবং ওজন অন্যূন ৫২ কেজি হতে হবে;

*প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে;

আরও পড়ুন: নন-ক্যাডারে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭০৭

২. পদের নাম: নারী কারারক্ষী;

পদসংখ্যা: ১২৭টি;

বেতন স্কেল: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*উচ্চতা অন্যূন ১.৫৭ মিটার, বুকের মাপ অন্যূন ৭৬.৮১ সেন্টিমিটার এবং ওজন অন্যূন ৪৫ কেজি হতে হবে;

*প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে;

আরও পড়ুন: ২৬ হাজার বেতনে অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ গ্রুপে, কর্মস্থল নিজ জেলা

প্রার্থীর বয়স: ১৮—২১ বছর (১৬ মার্চ ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি হিসেবে ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950