স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, পদ ৮৭, আবেদন আগামীকালের মধ্যেই

১৪ মার্চ ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২২ PM
৩ পদে ৮৭ কর্মী নিয়োগে আবেদন চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে

৩ পদে ৮৭ কর্মী নিয়োগে আবেদন চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য সেবা বিভাগে বিভিন্ন গ্রেডে ৩ পদে ৮৭ কর্মী নিয়োগে বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য সেবা বিভাগ (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়);

১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৬টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

*সাঁট-লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

বয়স: ১৮—৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আরও পড়ুন: নন-ক্যাডারে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭০৭

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২৭টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা )গ্রেড-১৬);

আবেদনের যোগ্যাতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

বয়স: ১৮—৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৪৪টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

বয়স: ১৮—৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে);

আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৮৭

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ এবং ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। তবে সব পদে অনগ্রসর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫৬ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950