মাওলানা ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন সরাসরি-ডাকযোগে

১৩ মার্চ ২০২৫, ১১:০১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
২ বিভাগে ৬ শিক্ষক নিয়োগে  আবেদন চলছে মাভাবিপ্রবিতে

২ বিভাগে ৬ শিক্ষক নিয়োগে আবেদন চলছে মাভাবিপ্রবিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাপ্রবি)। প্রতিষ্ঠানটি ২ বিভাগে ৬ শিক্ষক নিয়োগে সোমবার (১০ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ এপ্রিলের মধ্যে আবেদনপত্র সরাসরি-ডাকযোগে মাভাবিপ্রবিতে পৌঁছাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: মাওলানা ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাপ্রবি);

পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*প্রার্থীদেরকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*স্নাতকোত্তর/সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*এমফিল/সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে First Author/Corresponding Author হিসেবে ন্যূনতম ১টি প্রকাশনা থাকতে হবে;

২. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

চাকরির ধরন: স্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ১০ সেট আবেদনপত্র রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি),সন্তোষ, টাঙ্গাইল এর নিকট পৌঁছাতে হবে;
আবেদন ফি: ৮০০ টাকা;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950