মেডিকেলের বিসিএস চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

০৮ মার্চ ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
চিকিৎসকদের কর্মবিরতি

চিকিৎসকদের কর্মবিরতি © সংগৃহীত

দুই দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আগামী ১২ সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান বলেন, এটি একটি বড় প্রক্রিয়া। কয়েকটি মন্ত্রণালয় জড়িত আছে। কয়েকটি ধাপে কাজ করতে হবে। এই জন্য ১২ সপ্তাহের সময় নিয়েছি। এই সময়ের মধ্যে দাবিগুলোর সুরাহা হবে আসা করি।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান স্যারের আশ্বাসে ১২ সপ্তাহ কর্মবিরতি স্থগিত করেছি। তবে এরমধ্যেও আমরা পর্যবেক্ষণ করবো। যদি ১২ সপ্তাহ পরও আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আবার আমাদের কর্মসূচিতে ফিরে যাবো।

তিনি বলেন, পদোন্নতির যোগ্যতার সকল শর্ত পূরণ এবং ডিজি/মিনিস্ট্রিতে সকল ফাইল বার বার আপডেটের পরও বছরের পর পর পদোন্নতি আটকে রাখা হচ্ছে। বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস, বিডিএস এর আন্তর্জাতিক স্বীকৃতি অক্ষুণ্ন রাখা এবং ক্যাডার বৈষম্য নিরসনে পদোন্নতি যোগ্য সকল বিশেষজ্ঞ ডাক্তারদের দ্রুত সুপারনিউমারি পদন্নোতির দিতে হবে। আমরা ডাক্তার সমাজ কোনোভাবেই, সাধারণ মানুষকে জিম্মি করে কোন কর্মসূচি দিতে চাইনি, এখনো চাচ্ছি না। 

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬