বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) সহকারী পরিচালক, সহকারী সচিব (প্রটোকল) ও সহকারী অফিসার পদে লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এতে সহকারী পরিচালক পদে ১৮ জন, সহকারী সচিব (প্রটোকল) পদে ৫ জন এবং সহকারী প্রটোকল অফিসার পদে ৩ জন উত্তীর্ণ হয়েছেন।
ইউজিসির ওয়েবসাইটে দেয়া নোটিশে বলা হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার এপ্টিচিউড টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারী। পরদিন ২৩ জানুয়ারি সকাল দশটা থেকে ইউজিসি চেয়ারম্যানের অফিসে নির্বাচনী সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উত্তীর্ণদের ইন্টারভিউ কার্ড স্ব স্ব ঠিকানায় পাঠানো হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।