একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ

১৬ আগস্ট ২০২৬, ১০:৫৯ AM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এ প্রক্রিয়া শেষ করে শ্রেণিকক্ষে যেতে শিক্ষার্থীদের প্রায় তিন মাস সময় লাগতে পারে। একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালার খসড়াও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আজ রবিবার এ নীতিমালা চূড়ান্ত করতে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়া নীতিমালায় একাদশ শ্রেণিতে আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবারও অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হতে পারে।

বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া শিক্ষামন্ত্রী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: একাদশে আবেদন, ফলাফল, ভর্তি, ক্লাস শুরু—ভর্তি নীতিমালার খসড়ায় যা যা আছে

সূত্র জানিয়েছে, খসড়া নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে ১৫ সেপ্টেম্বর। আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যেসব শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে, তারা আবেদনের যোগ্য হলে তাকেও এই সময়ের মধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তির কার্যক্রম চলবে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।

শুধু পুনঃনিরীক্ষণের ফলাফলে পরিবর্তন আসা শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে ৬ অক্টোবর। একই দিনে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও দেওয়া হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ অক্টোবর। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নির্বাচন নিশ্চায়ন করতে হবে। এ কার্যক্রম ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।

নীতিমালার খসড়া অনুযায়ী, কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরে তাকে পুনরায় নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে হবে।

গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬