বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ১৫২, আবেদন করুন দ্রুতই

০১ মার্চ ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৭ PM
৩ ক্যাটাগরির পদে ১৫২ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে

৩ ক্যাটাগরির পদে ১৫২ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে ১৫২ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড;

১. পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল);

পদসংখ্যা: ৮১টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*বিআরটিএ কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে;

*যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৩০ হাজার বেতনে চাকরি ইউএস-বাংলা এয়ারলাইন্সে, বয়স ২৩ হলেই আবেদন

২. পদের নাম: জুনিয়র মেকানিক জিএসই;

পদসংখ্যা: ৪১টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*মেকানিক্যাল/মেকাট্রনিকসে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: ডাক বিভাগ প্রকাশ করল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫০৪

৩. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই;

পদসংখ্যা: ৩০টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/মেকাট্রনিকসে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: ইবনে সিনায় চাকরি, নেবে মেডিকেল প্রমোশন অফিসার

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮—৩২ বছর (৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইউসেপ বাংলাদেশে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence