বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে চাকরি, আবেদন আগামীকালের মধ্যেই

০১ মার্চ ২০২৫, ০১:৫৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
৩ পদে ৩ জন কর্মী নিয়োগে আবেদন চলছে এনটিআরসিএতে

৩ পদে ৩ জন কর্মী নিয়োগে আবেদন চলছে এনটিআরসিএতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি ৩ পদে ৩ জন কর্মী নিয়োগে ২০ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ);

বিভাগ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (শিক্ষা মন্ত্রণালয়);

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংশোধিত বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৭৫১

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে;

*কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সসহ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ হতে হবে;

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ৫৫ হাজার বেতনে চাকরি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায়, আবেদন স্নাতক পাসেই

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখে);

আরও পড়ুন: ডাক বিভাগ প্রকাশ করল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫০৪

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ ১-২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬