লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করল জাতীয় ক্রীড়া পরিষদ

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
জাতীয় ক্রীড়া পরিষদের লিখিত পরীক্ষা ৮ এবং ১৫ মার্চে অনুষ্ঠিত হবে

জাতীয় ক্রীড়া পরিষদের লিখিত পরীক্ষা ৮ এবং ১৫ মার্চে অনুষ্ঠিত হবে © সংগৃহীত

বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী ৮ মার্চ ও ১৫ মার্চে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (প্রশাসন) মো. নিয়াজুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ মার্চ সকাল ১০টায় ‘প্রশিক্ষক, গ্রেড-৩’ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৈধ মর্মে অনুমোদিত ৮ প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি যাদের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে, তাদের কাছে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা প্রদান করা হয়েছে।

এ ছাড়া আগামী ১৫ মার্চ সকাল ১০টায় ইনস্ট্রাক্টর ও ইন্সট্রাকটেস পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনস্ট্রাক্টর পদে ২৭ ও ইন্সট্রাকটেস পদে ৪ প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি যাদের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে, তাদের কাছে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা প্রদান করা হয়েছে।

সূত্র: বিজ্ঞপ্তি

তীব্র গরমে ক্রমাগত লোডশেডিং, কক্সবাজারে পর্যটকরা বাতিল করছে…
  • ০৭ জুন ২০২৬
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক 
  • ০৭ জুন ২০২৬
আরও একটি স্কুল স্থাপনের অনুমতি দিল সরকার
  • ০৭ জুন ২০২৬
সোমবার প্রথম সভা নয়াপল্টনে, পদবঞ্চিতদের অবস্থান গুলশানে 
  • ০৭ জুন ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জবিতে খাবার বিতরণ ছ…
  • ০৭ জুন ২০২৬
হোমওয়ার্ক না করার অজুহাতে ক্লাসরুমে মাইলস্টোন ছাত্রকে পিটিয়…
  • ০৭ জুন ২০২৬