২০০ কর্মী নেবে মীনা বাজার, আবেদন এসএসসি পাসেই

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
২০০ সেলসম্যান/ক্যাশিয়ার নিয়োগে আবেদন চলছে মীনা বাজারে

২০০ সেলসম্যান/ক্যাশিয়ার নিয়োগে আবেদন চলছে মীনা বাজারে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম সুপারশপ মীনা বাজার। প্রতিষ্ঠানটি ‘সেলসম্যান/ক্যাশিয়ার’ পদে ২০০ কর্মী নিয়োগে রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার;

পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান;

পদসংখ্যা: ২০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৮,০০০-১০,০০০ টাকা;

আরও পড়ুন: ৩৪,৫০০ বেতনে চাকরি বেসরকারি সংস্থায়, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা—

*উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা;

*সেলস ইনসেনটিভ;

*উৎসব ভাতা বছরে ২টি;

*বার্ষিক বেতন বৃদ্ধি; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ১৮-২৮ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা ‍আবাসিক এলাকা, আফতাবনগর, বনশ্রী);

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা: অন্যূন এসএসসি পাস হতে হবে;

আরও পড়ুন: এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, পদ ৪০

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বয়স ভুল সংশোধনের নীতিমালা প্রকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি ১১ নির্দেশনা দিল জাতীয় বিশ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিট…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি
  • ২৩ এপ্রিল ২০২৬
পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
  • ২৩ এপ্রিল ২০২৬