মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করল বাংলাদেশ পুলিশ

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা চলবে ৩ দিন

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা চলবে ৩ দিন © প্রতীকী ছবি

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শুরু হবে—চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষাবিষয়ক এসব তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির ৩৮ পদের বিপরীতে ২৪৯ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ব্যবহারিক পরীক্ষা গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসবি ভবনের দ্বিতীয় তলার মাল্টিপারপাস হলে প্রতিদিন সকাল ১০টায় থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও নাগরিকতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: বিসিআইসির নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষা চারটি ভিন্ন সময়ে

এ ছাড়া প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদের এক সেট ফটোকপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি দাখিল করতে হবে। সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে নিয়োগদাতা প্রতিষ্ঠান প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে যথাস্থানে প্রার্থীকে উপস্থিত থাকতে হবে।

সূত্র: বিজ্ঞপ্তি

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অভাবে থেমে যায় আইনজীবী হওয়ার স্বপ্ন, ভ্যানে পোশাক বিক্রি কর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬