বিসিআইসির নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষা চারটি ভিন্ন সময়ে

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিসিআইসির লিখিত পরীক্ষা

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিসিআইসির লিখিত পরীক্ষা © সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন (১৪ ফেব্রুয়ারি) ১ ঘণ্টার পরীক্ষা চারটি ভিন্ন শিফটে অনুষ্ঠিত হবে।

বিসিআইসির মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাবিষয়ক এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ আগস্ট ১৯৩ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৯ম ও ১০ম গ্রেডে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের ইতোমধ্যে এ বিষয়ে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে। পরীক্ষার প্রবেশপত্র বিসিআইসির এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬