১৫ বছর চাকরির পর সরকারি কর্মচারীদের পেনশন সুবিধাসহ অবসর নেওয়ার সুপারিশ

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা © প্রধান উপদেষ্টার প্রেস উইং

সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

এরপর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রতিবেদনে বলা হয়, প্রজাতন্ত্রের একজন কর্মচারীকে ১৫ বছর চাকরি করার পর সব সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দিতে সুপারিশ করা হলো। এটি কর্মজীবনের পথ পরিবর্তন করতে চাওয়া কর্মকর্তাদের জন্য প্রস্থানের সুযোগ দেবে।

বর্তমানে ২৫ বছর চাকরি করার পর কেউ স্বেচ্ছায় অবসরে গেলে পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা পান। ২৫ বছর চাকরির পর সরকার কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠালেও তাদের পেনশন সুবিধা দেওয়া হয়।

এছাড়াও সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

জেলা প্রশাসনের সঙ্গে ঝালকাঠির দুই সংসদ সদস্যের মতবিনিময় সভা
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
‘চাপে পদত্যাগ করিনি, বরং দায়িত্বে থাকতে আমাকে অনুরোধ করা হয়…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যে পিএইচডিরত ঢাবি শিক্ষকের মৃত্যু
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
ফাঁকা গুলি ছুড়ে বিকাশ কর্মীর টাকা ছিনতাই
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬