বিজিবিতে সিপাহি পদে চাকরি, আবেদন অনলাইনে ৬ ধাপে

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
সিপাহি (জিডি) নিয়োগে আবেদন চলবে ৪ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত

সিপাহি (জিডি) নিয়োগে আবেদন চলবে ৪ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে ‘সিপাহি (জিডি)’ পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী ৬৪ জেলার প্রার্থীরা আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ৬টি ধাপ অনুসরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*এসএসসি বা সমমানের জিপিএ ন্যূনতম ৩ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে;

শারীরিক যোগ্যতা—

*পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে;

*ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে;

*নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে হতে হবে;

*ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬;

আরও পড়ুন: বিমানবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন ১ ফেব্রুয়ারি থেকে

প্রার্থীর বয়স: ১৮ থেকে ২৩ বছর (৩ আগস্ট ২০২৫ তারিখে);

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়);

দরকারি যেসব কাগজপত্র সঙ্গে আনবেন—

প্রার্থীদের ভর্তির সময় এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদ, সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় পাসের প্রশংসাপত্র (প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ সংবলিত), অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের কাছ থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকতার সনদ, চারিত্রিক সনদ, সদ্য তোলা ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি, অবিবাহিত থাকার সনদ, জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি এবং প্রবেশপত্রের কপি সঙ্গে আনতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ৬টি ধাপ অনুসরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

অনলাইন পেমেন্ট পদ্ধতিতে আবেদন ফি বাবদ ৫৬ টাকা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—BGB 2

চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬