বাংলাদেশ পুলিশ প্রকাশ করল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৩০ জানুয়ারি ২০২৫, ০১:০১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
৩ ক্যাটাগরির ১৬ পদে কর্মী নিয়োগে আবেদন চলছে স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকায়

৩ ক্যাটাগরির ১৬ পদে কর্মী নিয়োগে আবেদন চলছে স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকায় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এই বাহিনীর স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকায় রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গেডে ৩ ক্যাটাগরির ১৬ পদে কর্মী নিয়োগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি; 

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭

২. পদের নাম: সাঁটলিপিকার কাম-কম্পিউটার;

পদসংখ্যা: ৫টি; 

বেতন: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১৬

৩. পদের নাম: দপ্তরি;

পদসংখ্যা: ৯টি; 

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ১৮—৩২ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

কর্মস্থল: স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা; 

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৯

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

কওমিসহ তিন শিক্ষাব্যবস্থা সমন্বয়ের বিষয়ে যা বললেন শিক্ষামন্…
  • ১৫ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে বাড়ির পথে শিক্ষার্থীরা, ফাঁকা হচ্ছে খুবি ক্যাম্…
  • ১৫ মার্চ ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৫ মার্চ ২০২৬
২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান 
  • ১৫ মার্চ ২০২৬
দুপুর ১টায়ও অফিসে নেই সমাজসেবা কর্মকর্তা, ভোগান্তিতে সেবাগ্…
  • ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নির্ধারণী ম্যাচ ঘিরে দুঃসংবাদ 
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence