সিনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে আকিজ স্টিল মিলস লিমিটেডে © প্রতীকী ছবি
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীগোষ্ঠী আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ স্টিল মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রোডাকশন বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে শনিবার (২৫ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।
প্রতিষ্ঠানের নাম: আকিজ স্টিল মিলস লিমিটেড;
পদের নাম: সিনিয়র অফিসার;
বিভাগ: প্রোডাকশন;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ২৪০০০-২৮০০০ বেতনে চাকরি আবুল খায়ের গ্রুপে, লাগবে না অভিজ্ঞতা
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্র্যাচুইটি;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ২টি;
আরও পড়ুন: আকিজ গ্রুপ নেবে এরিয়া ইনচার্জ, ২৪০০০ বেতনের সঙ্গে দেবে নানান সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
বয়স: ন্যূনতম ২৮ বছর হতে হবে;
কর্মস্থল: মানিকগঞ্জ;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*উৎপাদন পরিকল্পনা প্রক্রিয়া অপ্টিমাইজেশান ও নিয়ন্ত্রণ সফটওয়্যার টুলে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ৪৫০০০ বেতনে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন এইচএসসি পাসেই
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম