৬৫৮ কর্মী নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আবেদন আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত

১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
৭ পদে ৬৫৮ কর্মী নিয়োগে আবেদন শেষ ২০ জানুয়ারি

৭ পদে ৬৫৮ কর্মী নিয়োগে আবেদন শেষ ২০ জানুয়ারি © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৭ পদে ৬৫৮ কর্মী নিয়োগে রবিবার (৮ অক্টোবর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে থেকে শুরু হয়ে চলবে ২০ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর;

১. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ৭টি; 

বেতন: ১২,৫০০—৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য অনুষদে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে;

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৮টি; 

বেতন: ১১,০০০—২৬,৫৯০ (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬

৩. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

৪. পদের নাম: হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/অফিস সহকারী কাম ক্যাশিয়ার;

পদসংখ্যা: ৮টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে;

৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ৩০৮টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৭৬৪

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২০টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৩০৪টি; 

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০); 

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮ থেকে ৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: সার্ক কৃষিকেন্দ্রে চাকরি, বেতনের সঙ্গে আবাসন-যাতায়াত ভাতাসহ পাবেন নানান সুবিধা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি ৩৩৫ টাকা, ২ থেকে ৬ নম্বর পদের জন্য ২২৩ এবং ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬