আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টে নিয়োগ, পদ ২৩

০১ জানুয়ারি ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
নবম গ্রেডে ২ ক্যাটাগরির পদে ২৩ কর্মী নিয়োগে আবেদন চলছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে

নবম গ্রেডে ২ ক্যাটাগরির পদে ২৩ কর্মী নিয়োগে আবেদন চলছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে ২ ক্যাটাগরির পদে ২৩ কর্মী নিয়োগে সোমবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড;

১. পদের নাম: সিনিয়র অফিসার;

পদসংখ্যা: ১৮টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, পরিসংখ্যান, আইন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), ইংরেজি, ফিন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, গণিত, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে ডিগ্রি থাকতে হবে। অথবা,

*এমবিএ, এমবিএম, এমএএফসিএম ডিগ্রি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*শিক্ষাজীবনে একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: ৬৫৮ জন নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আবেদন অনলাইনে

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

*প্রোগ্রামিংসংক্রান্ত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪২

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে আবেদন করতে হবে; 

আবেদন ফি—

ফরম পুরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ ৬০০ টাকা ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জানুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬