ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ২৩৮

১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ভূমি মন্ত্রণালয় ব্যবস্থাপনা বিভাগে সার্ভেয়ার নিয়োগ দেবে

ভূমি মন্ত্রণালয় ব্যবস্থাপনা বিভাগে সার্ভেয়ার নিয়োগ দেবে © সংগৃহীত

জনবল নিয়োগে পুন:সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৪তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ‘সার্ভেয়ার’ পদে ২৩৮ কর্মী নিয়োগে বুধবার (১৮ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আগ্রহী বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আগামী ২৩ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়;

পদের নাম: সার্ভেয়ার;

পদসংখ্যা: ২৩৮টি; 

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন অনলাইনে

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪); 

বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ মে ২০২৪ তারিখে); 

চাকরির ধরন: স্থায়ী;

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ৬৫৮ জন নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ২২৩ টাকা পরীক্ষার ফি এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাস…
  • ০৭ এপ্রিল ২০২৬
close