বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ৩৪ বছর করার সুপারিশ

১৭ ডিসেম্বর ২০২৪, ১১:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM

© লোগো

বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের আবেদনের বয়সসীমা আরও দুই বছর বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অন্য সাধারণ প্রার্থীদের চেয়ে চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে অতিরিক্ত ৪ থেকে ৫ বছর সময় লেগে যায়– এমন বিবেচনায় বিসিএসে তাদের বয়সসীমা বাড়ানোর আবেদন পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-১) সিনিয়র সহকারী সচিব মো. আবু সুফিয়ান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সুপারিশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পূর্বে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ছিল ৩০ বছর এবং চিকিৎসকদের বয়সসীমা ছিল ৩২ বছর। বর্তমানে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে কিন্তু চিকিৎসকদের জন্য বয়সসীমার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে সাধারণ প্রার্থীদের চেয়ে ৪/৫ বছর অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার জন্য তারা আবেদন করেছেন।

এ অবস্থায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার বিষয়ে তাদের আবেদন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এতদ্বসঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক…
  • ০৫ আগস্ট ২০২৬
রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬