পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, লাগবে না আবেদন ফি

১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি ‘মিটার রিডার কাম ম্যাসেঞ্জার’ পদে জনবল নিয়োগ দিতে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি;

১. পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার;

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

অভিজ্ঞতা: প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: ১৪,৭০০-২৬,৪৮০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: সমিতির নীতিমালা অনুযায়ী বিভিন্ন ভাতার ব্যবস্থা আছে;

বয়সসীমা: ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৫২ বছর

আরও পড়ুন: ৫২৫ কর্মী নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আবেদনে বাকি ৩ দিন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি সমিতির ওয়েবসাইটের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর তা স্বহস্তে পূরণ করে জমা দিতে পারবেন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

জেনারেল ম্যানেজার, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মরিচাল, হুলারহাট, পিরোজপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে আগ্রহী প্রার্থীদের।

আবেদন ফি লাগবে না;

আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৪

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এবং ফরম ডাউনলোড করতে এখানে করুন।

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক…
  • ০৫ আগস্ট ২০২৬
রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬