চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে সংস্কার কমিশন

১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যে কোনও ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ কথা বলেন।

এছাড়াও তিনি বলেন, উপ ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনো পদোন্নতি দেওয়া হবে না। পরীক্ষায় ৭০ না পেলে তাকে পদোন্নতি দেওয়া হবে না। এর মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর হবে। যে কোনো ক্যাডারের যে কেউ ৭০ পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন।

আরও পড়ুন: উপ ও যুগ্ম সচিব পদে পরীক্ষা ছাড়া পদোন্নতি নয়: সংস্কার কমিশন

চাকরির বয়সসীমা বাড়ানোর আগে আমরা বিভিন্ন দেশের চাকরির বয়স কত, তা যাচাই করেছি৷ এরপর আমরা পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ৩৭ বছর করার সুপারিশ করেছিলাম। 

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকার বয়স ৩২ বছর করলো। চিকিৎসকদের চাকরির বয়স আগে থেকেই ৩২ বছর ছিল। কেন আমাদের সুপারিশগ্রহণ করা হয়নি, সেটি সরকার ভালো বলতে পারবে।

কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধার বক্তব্য ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বির…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সংঘাতের রাজনীতি ফিরছে— হতাশা, ক্ষোভ ও ভয় শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬