উপ ও যুগ্ম সচিব পদে পরীক্ষা ছাড়া পদোন্নতি নয়: সংস্কার কমিশন

১৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা

উপ ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনো পদোন্নতি দেওয়া হবে না। ওই পরীক্ষায় ৭০ না পেলে পদোন্নতি দেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, এ পদ্ধতির মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর হবে। যে কোনো ক্যাডারের যে কেউ ৭০ পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন।

তিনি বলেন, যে কোনও ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

চাকরির বয়সসীমা বাড়ানোর আগে আমরা বিভিন্ন দেশের চাকরির বয়স কত, তা যাচাই করেছি৷ এরপর আমরা পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ৩৭ বছর করার সুপারিশ করেছিলাম। 

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকার বয়স ৩২ বছর করলো। চিকিৎসকদের চাকরির বয়স আগে থেকেই ৩২ বছর ছিল। কেন আমাদের সুপারিশগ্রহণ করা হয়নি, সেটি সরকার ভালো বলতে পারবে।

চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬