এইচএসসি পাসেই চাকরি দেবে ইবনে সিনা, পাবেন নানান সুবিধা

১৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
ল্যাব সহকারী নিয়োগে আবেদন চলছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে

ল্যাব সহকারী নিয়োগে আবেদন চলছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ল্যাব সহকারী’ পদে কর্মী নিয়োগে রবিবার (১৫ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি;

পদের নাম: ল্যাব সহকারী (আর অ্যান্ড ডি);

বিভাগ: এপিআই প্ল্যান্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: সরাসরি ভাইভা দিয়ে অ্যারিস্টোফার্মায় চাকরি, বিদেশ ভ্রমণ-৪ উৎসব ভাতাসহ দেবে নানান সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন প্যাকেজ) নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*দুপুরের খাবারের সুবিধা (শতভাগ ভর্তুকি);

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*চিকিৎসা ভাতা;

*লভ্যাংশ বোনাস;

*মোবাইল বিল;

*ওভার টাইম কাজের সুবিধা;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব ভাতা বছরে ২টি;

আরও পড়ুন: ব্র্যাকে চাকরি, যাতায়াত-প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন নানান সুবিধা

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

বয়স: ২৫ থেকে ৩২ বছরের  মধ্যে হতে হবে; 

কর্মস্থল: গজারিয়া, মুন্সিগঞ্জ;

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; (এসএসসি/এইচএসসিতে বিজ্ঞান বিভাগে থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে); 

*সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; 

আরও পড়ুন: ২৫০০০ বেতনে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ ডিসেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে ‘সেন্টার অব এক্সিলেন্স…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: লিখিত পরীক্ষায় ভালো করার কৌশল
  • ০৫ নভেম্বর ২০২৬
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ০৫ নভেম্বর ২০২৬
হৃদরোগীদের পুনর্বাসনে দেশে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950