২৫০০০ বেতনে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ

১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
৮ প্রভাষক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ

৮ প্রভাষক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজউক উত্তরা মডেল কলেজ। প্রতিষ্ঠানটি ‘প্রভাষক’ পদে শিক্ষক নিয়োগে ১১ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: রাজউক উত্তরা মডেল কলেজ;

পদসংখ্যা: ৮টি;

পদের নাম: প্রভাষক;

বিভাগের নাম—

*রসায়ন (১টি);

*তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১টি);

*প্রাণিবিদ্যা (১টি);

*হিসাব বিজ্ঞান (১টি);

*ব্যবস্থাপনা (১টি);

*ফিন্যান্স (১টি);

*ব্যাংকিং ও বীমা (১টি);

*ইসলাম শিক্ষা (১টি);

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন অনলাইনে

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২৫,০০০ টাকা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

বয়স: সর্বোচ্চ ৩০ বছর (৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে)। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

কর্মস্থল: ঢাকা;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে কোনো বিভাগে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;

*ন্যূনতম দুইটি প্রথম বিভাগ থাকতে হবে;

আরও পড়ুন: সরাসরি ভাইভা দিয়ে অ্যারিস্টোফার্মায় চাকরি, বিদেশ ভ্রমণ-৪ উৎসব ভাতাসহ দেবে নানান সুবিধা

আবেদন পাঠাবেন যে ঠিকানায়—

অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। আবেদনপত্রে মোবাইল নম্বার ও খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি—

অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ বরাবর আবেদন ফি হিসেবে ৪০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়—

আগামী ৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০ টায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081