সৈনিক পদে চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে, আবেদন করুন দ্রুতই

১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
জনবল নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে

জনবল নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সশস্ত্র এ বাহিনীর ২০২৫ সালে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদের (শুধু পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আবেদন ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

পদের নাম: এমওডিসি সৈনিক;

পদসংখ্যা: নির্ধারিত নয় (জেলাভিত্তিক); 

আরও পড়ুন: ১১ ও ১৬তম গ্রেডে ২৯ কর্মী নেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*সাধারণ ট্রেড (জিডি): এসএসসি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ-২ পেয়ে উত্তীর্ণ হতে হবে; 

*করণিক ট্রেড (সিএলকে): এসএসসি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*আর্মোরার ট্রেড (এআরএমআর): এসএসসি/সমমানের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে; 

আবেদনের বয়স—

১৬ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীদের বয়স ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না;

আরও পড়ুন: ৫২৫ কর্মী নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আবেদন করুন দ্রুতই

প্রার্থীর উচ্চতা—

*১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত;

*ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি);

প্রার্থীর ওজন: প্রার্থীর ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) হতে হবে;

শারীরিক অন্যান্য যোগ্যতা—

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি);

চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়);

স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

সাঁতার: অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার); 

আরও পড়ুন: বিএসটিআই ৯ম ও ১০ম গ্রেডে নেবে ৯৭ অফিসার, আবেদন ডিসেম্বরজুড়ে

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়);

বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক ৮,৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথবাহিনী নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন; 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি অনুসারে ৩ ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ডিসেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬