বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM

© ফাইল ফটো

বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে আজ বুধবার (১১ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৫) উদয়ন দেওয়ান।

এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে বিসিএসে আগে ১১০০ নম্বরের পরীক্ষা হলেও এখন থেকে ১০০০ নম্বরের পরীক্ষা হবে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২ বছর নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয়।

 

 

রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬