পূবালী ব্যাংকে চাকরি, এক বছর প্রবেশনকাল শেষে বেতন ৬৫০০০

০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে আবেদন চলছে পূবালী ব্যাংক পিএলসিতে

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে আবেদন চলছে পূবালী ব্যাংক পিএলসিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকটি ২ ক্যাটাগরির পদে ৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পূবালী ব্যাংক পিএলসি;

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল);

পদসংখ্যা: ৩টি;

বেতন: প্রবেশনকালে (প্রথম এক বছর) অফিসার হিসেবে ২৯,৭৫০-৫৬,০০০ টাকা। প্রবেশন শেষে চাকরি স্থায়ী হওয়ার পর ৬৫,৮৬৩ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৩০ নভেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: ৩৩৯৮৮ বেতনে পূবালী ব্যাংকে চাকরি, আবেদন ডিসেম্বরজুড়ে

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল);

পদসংখ্যা: ২টি;

বেতন: প্রবেশনকালে (প্রথম এক বছর) অফিসার হিসেবে ২৯,৭৫০-৫৬,০০০ টাকা। প্রবেশন শেষে চাকরি স্থায়ী হওয়ার পর ৬৫,৮৬৩ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস (ইইই)/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৩০ নভেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: টিআইবিতে উচ্চ বেতনে চাকরি, নেবে অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, আবেদন স্নাতক-স্ন…
  • ০২ মে ২০২৬
ক্ষুদে শিক্ষার্থীদের পড়তে ও খেলতে বললেন প্রধানমন্ত্রী তারেক…
  • ০২ মে ২০২৬
৯ মাস পর অতিরিক্ত সেমিস্টার ফি ফেরত দিল বেরোবি প্রশাসন
  • ০২ মে ২০২৬
দাঁতের গঠন-পোশাকসহ যেসব উপায়ে বৃষ্টির মরদেহ শনাক্ত করল ফ্লো…
  • ০২ মে ২০২৬
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার‌
  • ০২ মে ২০২৬
নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
  • ০২ মে ২০২৬