বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটে চাকরি, আবেদন সরাসরি-ডাকযোগে

২৭ নভেম্বর ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
সহকারী শিক্ষক নেবে সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

সহকারী শিক্ষক নেবে সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ‘সহকারী শিক্ষক’ পদে কর্মী নিয়োগে বুধবার (২৭ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট;

পদের নাম: সহকারী ‍শিক্ষক;

পদসংখ্যা: ৩টি (ইংরেজি, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা);

বেতন স্কেল: বিএড ডিগ্রি থাকা প্রার্থীর ক্ষেত্রে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। বিএড না থাকলে ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: ১৮০০০ বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, আবেদন এসএসসি পাসেই

কর্মস্থল: সিলেট;

আবেদন পাঠাবেন যে ঠিকানায়: চেয়ারম্যান, গভর্নিং বডি, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে;

আবেদন ফি: বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট বরাবর ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১,০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট পাঠাতে হবে। টাকা জমাদানের রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ২টা পর্যন্ত;

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

ওসির সামনে চাঁদা চাওয়া সেই যুবদল নেতা বহিষ্কার
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার এক বছরে রাজনীতিতে কতটা বিকল্প শক্তি হয়ে উঠল এনসি…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এবার নাতনিকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ করে হত্যা, উঠানে দাদির মরদেহ
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে একটি উগ্রদক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে: অর্থ প্র…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
চাকরির বয়স ৩২ করাসহ অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভাগ্য…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬