ইবনে সিনায় চাকরি, দেবে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচু্ইটিসহ নানান সুবিধা

২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অফিসার পদে কর্মী নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

অফিসার পদে কর্মী নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি;

পদের নাম: অফিসার;

বিভাগ: ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আকর্ষণীয় বেতন প্রদান করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*চিকিৎসা ভাতা;

*লভ্যাংশ বোনাস;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*বছরে ২টি উৎসব বোনাস;

*মোবাইল বিল;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়; 

কর্মক্ষেত্র: অফিসে; 

কর্মস্থল: ঢাকা; 

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ফটোশপ ও ইলাস্ট্রেটরে দক্ষতা থাকতে হবে; 

আরও পড়ুন: বসুন্ধরা গ্রুপে চাকরি, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ দেবে নানান সুবিধা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স…
  • ১২ এপ্রিল ২০২৬